রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার করা সম্ভব: চিফ প্রসিকিউটর কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল

শাপলা-পিলখানা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত না করে নির্বাচন নয়: মঞ্চ ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৬:১৩

শেয়ার

শাপলা-পিলখানা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত না করে নির্বাচন নয়: মঞ্চ ২৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো শাপলা চত্বর, পিলখানা, মোদি বিরোধী আন্দোলন এবং জুলাইসহ সকল হত্যাকাণ্ডের বিচারহীনতা। এসব ঘটনার বিচার সমাপ্ত না করে কোনো সরকার নির্বাচনের দিকে যেতে পারে না এবং দেশের জনগণও তা মেনে নেবে না।

আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশপন্থী অরাজনৈতিক সংগঠন ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শাপলা কমিশন’ গঠনের দাবি আমরা আন্দোলনের প্রথম দিন থেকেই জানিয়ে আসছি, কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। আমরা স্পষ্টভাবে হুশিয়ারি দিচ্ছি, শাপলার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে কোনভাবেই নির্বাচন করতে দেয়া হবে না।’

মঞ্চ ২৪ বিশ্বাস করে, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তাই নির্বাচনের আগে জুলাইয়ের সকল হত্যাকাণ্ড, পিলখানা ট্রাজেডি, শাপলা চত্বর হত্যাযজ্ঞ, এবং মোদিবিরোধী আন্দোলনে নিহতদের বিচার সম্পন্ন করতে হবে।

ফাহিম ফারুকী আরও বলেন, বিএনপি, জামায়াতসহ দেশের সকল গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে এই বিচারের দাবিতে সর্বাত্মক ঐক্য গড়ে তোলা হবে। পাশাপাশি ১৯৭২ সালের বিতর্কিত সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে জুলাই সনদ-এর আলোকে নতুন সংবিধান রচনার দাবি জানাচ্ছি।

মঞ্চ ২৪ দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিচারের পূর্বে নির্বাচন মানে অন্যায়কে বৈধতা দেয়া। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আগে বিচার, পরে নির্বাচন, এই নীতিতে অটল থাকতে।



banner close
banner close