বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

খুলনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১২:১৭

শেয়ার

খুলনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি এবং পূজা মণ্ডপে হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতের দিকে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।

পাইকগাছার বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল এ ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, পূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি পুরোহিতকে মারধর করার চেষ্টা করেন, যার ফলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ভক্তরা আতঙ্কে ছুটোছুটি করেন।

মামলার কপিতে উল্লেখ করা হয়েছে, এর আগে রাজীব মণ্ডপের সামনে এসে উচ্চস্বরে গান বাজানো যাবে না বলে হুমকি দিয়েছিলেন। কমিটির জিজ্ঞাসাবাদের সময় তিনি পুনরায় এমন কাজ করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালেই তিনি পুনরায় মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত করেন এবং মূর্তিকে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নামও মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে।

পাইকগাছা থানার ওসি রিয়াজ মাহমুদ বলেন, অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে অভিযোগের পর স্বেচ্ছাসেবক দলও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজীব নেওয়াজ পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রানু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।