রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছে বিএনপি: আবুল খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১০:৪৬

শেয়ার

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছে বিএনপি: আবুল খায়ের ভূঁইয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, নানা প্রতিকূলতার মুখে বাংলাদেশে শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিলো।

তিনি বলেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মুল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমি স্কুল এন্ড কলেজের হলরুমে সদর উপজেলা শ্রমিক দল এ আয়োজন করে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপি সরকারের আমলেই শ্রমিকদের মঞ্জুরী কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই আধুনিকায়নের ছোঁয়ায় সারাবিশ্বে এখন দেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। যে যেখানে আছে সেখানে অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। যার ফলে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম ভূঁইয়া মিজান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা জামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।



banner close
banner close