রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

পিআর দাবিতে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান চট্টগ্রাম জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ০৯:৩৪

শেয়ার

পিআর দাবিতে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান চট্টগ্রাম জামায়াতের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবকে টেকসই করতে হলে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। নামে বেনামে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারের দোসর ‘ওলামায়ে সূ’-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার চট্টগ্রাম জামায়াতের কার্যালয়ে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের সঙ্গে মত বিনিময় সভায় সভাপতির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৩০ থেকে ৩৫ ভাগ ভোট পেয়ে ফ্যাসিস্ট হওয়ার আশঙ্কা রোধ করতে উভয় কক্ষে সংখ্যানুপাতিক হার তথা পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। লুটেরা ও খুনিদের বিচার দৃশ্যমান এবং সব দলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান করতে হবে।

তিনি বলেন, ইতিহাসে আলেমরা জুলুমের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওলামা -মাশায়েখের ভূমিকা ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানেও মাদ্রাসা শিক্ষার্থীসহ শতাধিক আলেম শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন।

চট্টগ্রাম মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মোহসিন আল হোসাইনী, মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারী, হাফেজ বেলাল হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন ও মাওলানা শহিদুল ইসলাম।



banner close
banner close