রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২০:৩২

শেয়ার

ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ
ফাইল ছবি

দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

তিনি আরও লিখেছেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।

তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ লেখা। মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন।

দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে আলোচিত এসব বক্তব্যের সমালোচনা করেই এমন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।



banner close
banner close