রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি’র প্রচার সম্পাদক টুকু’র সাধারণ ডায়েরি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৮:১৭

শেয়ার

চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি’র প্রচার সম্পাদক টুকু’র সাধারণ ডায়েরি
ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সাধারণ ডায়েরি করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি তানভীর আহমেদ বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে তিনি চাঁদাবাজ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরও বলেন, বিষয় আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।

ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়র ক্ষতি করেছি এমন কথা জানিয়ে টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সাংবাদিক সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেয় ওই ব্যক্তি। পরে বিষয়টি টুকু ভাইকে অবহিত করলে তিনি আমাকে সাহস যুগিয়ে পাশে থাকার আশ্বাস এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি। আমার প্রতিটা বক্তব্যে চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপে রাখি। ধারণা করছি এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসেন কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি।



banner close
banner close