রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

এনসিপি নেতা সারজিসকে স্টুপিড বললেন বাগছাস নেতা মাশনুন

মাহমুদ ইমন, চবি প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ২৩:০৪

আপডেট: ২ অক্টোবর, ২০২৫ ২৩:২০

শেয়ার

এনসিপি নেতা সারজিসকে স্টুপিড বললেন বাগছাস নেতা মাশনুন
ফাইল ছবি

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাশনুন। এসময় তিনি সারজিস আলমকে ‘স্টুপিড বলে মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজ ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে, এনসিপি নেতা সারজিস আলম নিজের ফেসবুক একাউন্ট থেকে একটা ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এসব করতে যায়? মাজার কি গাঁ*জা খাওয়ার জায়গা?” সারজিসের এই পোস্ট নিজের একাউন্ট থেকে শেয়ার দেন বাগছাস নেতা আল মাশনুন। এসময় তিনি সারজিস আলমকে ‘স্টুপিড বলে কটাক্ষ করেন। মাশনুন লিখেন, “আমি এতটুকু শিউর হয়েছি নিজেকে নিয়ে, যে সারজিস আলমের মতো স্টুপিড যে দল করে ঐ দল আমার করার প্রশ্নই আসে না।

মাশনুনের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এনিয়ে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ কেউ সমালোচনা করছে, আবার কেউ বাহবা দিচ্ছে। তবে একপর্যায়ে সমালোচনার মুখে পড়ে মাশনুন তার একাউন্ট থেকে পোস্টটি ডিলিট করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাগছাস নেতা বলেন, “মাশনুন আসলে কোন দল করে বুঝা বড় দায়। তাকে আগে বামপন্থি হিসেবে চিনতাম। বাস্তবে সে একজন সুযোগ-সন্ধানী মানুষ।

জানতে চাইলে আল মাশনুন বলেন, ”পোস্টটি আমি ডিলিট করিনি। সারজিস আলমই পোস্টটি ডিলিট করেছে। সারজিস আলমকে স্টুপিড মনে হয়েছে তাই স্টুপিড বলেছি। এর বাইরে গিয়ে আমার কোনো মন্তব্য নেই।