বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে: হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৩:০৯

শেয়ার

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে: হুমায়ুন কবীর
ছবি: সংগৃহীত

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, ‘খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ বিষয়ে কোনো শঙ্কা নেই।’

হুমায়ুন কবীর আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে এনসিপির উপর হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারো প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেছেন হুমায়ুন কবির।