বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

শাপলা প্রতীক পেলে মামলা না করার কথা জানিয়েছেন মান্না

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ০৯:৩৭

শেয়ার

শাপলা প্রতীক পেলে মামলা না করার কথা জানিয়েছেন মান্না
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাকে শাপলা প্রতীক না দেয়া হয়, তবে সেটি অন্য কাউকে দেয়া হলেও তিনি এ নিয়ে মামলা করবেন না।

বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে নাগরিক ঐক্য আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা সংবিধানে নেই, তাই এ পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। কমিশনের প্রস্তাবনায়ও এ বিষয়টি উল্লেখ করা হয়নি। এ নিয়ে একাংশ ভোট না দেয়ার অবস্থান নিয়েছে, যা তিনি সমর্থন করেন না।

তিনি আরও বলেন, আন্দোলনের কর্মসূচি ও বিক্ষোভের কারণে মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে। তাই আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।

ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি এবং ধর্ম মানুষের মনে থাকা উচিত। ধর্মের নাম ব্যবহার করে ভোট চাওয়া বা রাজনৈতিক দাবিদাওয়া তোলা সমর্থনযোগ্য নয়।

মত বিনিময় সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।