বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা বিএনপির: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ০৯:১৮

শেয়ার

এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনা বিএনপির: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ক্ষমতায় গেলে দলটি ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আমরা শিল্পখাতে যে চাকরি হারিয়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশদ পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে, কিভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। কারণ জনগণ এখন একটি জবাবদিহিমূলক, দায়বদ্ধ সরকার ও সংসদ দেখতে চায়। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার ও জনগণের মধ্যে কোনো সেতুবন্ধন নেই।’

পিআর পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এটি কারও ব্যক্তিগত মতামত হতে পারে। এটি বিএনপির নিজস্ব কোনো প্রস্তাব নয়। কেউ চাইলে তার অধিকার আছে, তবে সেটি বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।