বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা, বাদ ইংল্যান্ড বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা নজরুল

জামায়াত-বিএনপি সংঘাত হলে নির্বাচন বিঘ্নিত হবে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৬

শেয়ার

জামায়াত-বিএনপি সংঘাত হলে নির্বাচন বিঘ্নিত হবে: মঞ্জু
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জামায়াত এবং বিএনপির মাঝে একটি অসহিষ্ণুতা রয়েছে। এটি যদি দ্বন্দ্ব বা সংঘাতে রূপ নেয় তাহলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে।

মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর অন্ধকার অপেক্ষা করছে উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকার অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনও করতে হবে এবং তার আগে জুলাই সনদের ব্যাপারে আমরা যে যে বিষয়গুলো বলেছি তা সাংবিধানিকভাবে আইনের মধ্যে এনে বাস্তবায়ন করতে হবে। ইতোমধ্যে অনেক কিছু গোছানো হয়ে গেছে। এখন এটি নিয়ে আর বিভেদ বা বিতর্ক তৈরির সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটি নিয়ে শঙ্কিত না। বরং ফেব্রুয়ারিতে যে নির্বাচনে হবে তা সুষ্ঠু হবে কিনা, কেন্দ্রে ভোটাররা যেতে পারবে কিনা, ভোটগুলো সঠিকভাবে গণনা হবে কিনা এবং জনগণের রায়ে সঠিক লোকটি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া প্রতিফলিত হবে কিনা-সেটি নিয়ে চিন্তিত। কারণ সম্প্রতি বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে পরাজয় মেনে না নেয়ার একটি মনোভাব ও সহিষ্ণুতার অভাব আমরা দেখেছি। জাতীয় নির্বাচনেও যদি এ ধরনের অনুশীলন থাকে তাহলে প্রশ্নমুক্ত নির্বাচন আমরা করতে পারব না।

আওয়ামী লীগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে মঞ্জু বলেন, বিচার ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার জন্য আওয়ামী লীগ নানাভাবে যে হুমকি দিচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত। এসব বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দৃঢ় অবস্থানও দেখতে পাচ্ছি না। এনসিপি নেতারা বিচ্ছিন্নভাবে কে কি বলেছেন এটিকে এতো গুরুত্ব দেওয়ার দরকার নেই। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে বসেছি। আমরা একটি সমাধানের পথে যাচ্ছি। আশা করছি সঠিক সময়ে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করা সম্ভব নয়। এবি পার্টি অধিকারভিত্তিক রাজনীতির মাধ্যমে সকল বিভেদ ও প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে কাজ করছে।