বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন ও নতুন সংবিধানে যুক্ত করার দাবি মঞ্চ ২৪-এর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২০

শেয়ার

গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন ও নতুন সংবিধানে যুক্ত করার দাবি মঞ্চ ২৪-এর
ছবি: সংগৃহীত

গণভোটের মাধ্যমে জুলাই সনদকে জনগণের রায় দ্বারা অনুমোদন এবং তা নতুন সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪ নামে একটি সংগঠন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ কথা বলেন।

তিনি বলেন, নতুন সংবিধানকে প্রকৃত অর্থে সার্বভৌম, জনগণকেন্দ্রিক হতে হবে। এছাড়া, ভারতীয় আধিপত্যবাদ ও বহিরাগত প্রভাব থেকেও মুক্ত হতে হবে। পাশাপাশি নতুন সংবিধানে স্বাধীন বিচারব্যবস্থা, নির্বাহী ও আইনসভার মধ্যে ভারসাম্য, অবাধ নির্বাচন এবং মৌলিক অধিকার সুরক্ষিত রাখার কথাও বলেন তিনি।

সংগঠনটির ৬টি দাবির মধ্যে আরও রয়েছে, আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা, আওয়ামী লীগ পুনর্বাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া, পার্বত্য অঞ্চলে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপন।