বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৭

শেয়ার

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন
ফাইল ছইব

বগুড়ার কাহালুতে বিরোধপুর্ন পুকুরে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা রাহুল সরকার (২৮) খুন হয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে খুনের ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বগুড়া শহরের কৈগাড়ি এলাকার আব্দুস সোবাহান সরকরের ছেলে।

কাহালু থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহবুব হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাগুড়া গ্রামের একটি খাস পুকুর নিয়ে গ্রামের লোকজনের সাথে রাহুল সরকারের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল সরকার সেখানে গিয়ে বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরার সময় গ্রামের কয়েকজন যুবকের সাথে তর্কবিতর্কের এক পর্যায় রাহুলকে

উপুর্যপরি ছুরিকাঘাত করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু বলেন, রাহুল মাগুড়া গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। মঙ্গলবার উজ্জ্বল নামের এক যুবদল কর্মীকে সাথে নিয়ে মাগুড়া গ্রামে যান।সেখানে বড়শি দিয়ে মাছ ধরার সময় গ্রামের কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মী রাহুলের উপর হামলা করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। রাহুল দৌড়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে আবারো ছুরিকাঘাত করে। সৌরভ হাসান শিবলু বলেন, ওই বাড়ির লোকজন রাহুলকে রক্ষা না করে বাড়ির বাহিরে ফেলে রেখে রক্ত পানি দিয়ে মুছে ফেলে এবং বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনার অনেক পরে পুলিশ এসে রাহুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।তাৎক্ষণিক কাউকে সনাক্ত করে আটক করা যায়নি।