বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০১

শেয়ার

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এদিন বিকালে এনসিপির নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে, তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোন আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।

এরপরই শাপলা প্রতীক ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনভাবেই কাম্য নয়।

সারজিস যোগ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।