বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

ড. ইউনূস কার চাপে এমন বক্তব্য দিচ্ছেন, জাতি জানতে চায়: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১২

শেয়ার

ড. ইউনূস কার চাপে এমন বক্তব্য দিচ্ছেন, জাতি জানতে চায়: সাদ্দাম
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক বক্তব্যে জাতির মনে প্রশ্ন জেগেছে তিনি কার চাপে এ ধরনের বক্তব্য দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’

এ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার তার ফেসবুক পোস্টে লেখেন, ফ্যাসিবাদীদের ন্যক্কারজনক চেহারা জাতির সামনে প্রকাশিত হওয়ার পরেও আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বাসনের চিন্তা অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন রাখেন, ড. ইউনূস কার চাপে পড়ে এমন বক্তব্য দিচ্ছেন, তা জাতি জানতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চিন্তা এ মাটিতে আর সফল হবে না, ইনশাআল্লাহ।