বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই: মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪০

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪১

শেয়ার

যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই: মাসুদ পারভেজ
ছবি: বাংলা এডিশন

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই। এ জন্যই তারা পিয়ার পদ্ধতি চান।

সোমবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে এ কথা বলেন মাসুদ পারভেজ।

তিনি আরো বলেন, ‘পাঁচ আগস্ট যদি সংঘটিত না হতো, ওরা আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকে বের হতো না। তাই আমাদের মদিনার ইসলামই আমাদের ইসলাম, এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।