বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজ বিএনপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজ বিএনপি নেতাদের
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিল বিএনপির একটি প্রতিনিধিদল।

রবিবার দুপুরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়।

বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।