বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: জাপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩০

শেয়ার

দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: জাপা
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে (ইসি) দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানালেও সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলে তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছেই বহাল থাকবে। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। কাজেই আইনগতভাবেই বিষয়টি স্পষ্ট।

জাতীয় পার্টির এই নেতা অভিযোগ করেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।