বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৬

শেয়ার

দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেকে বসেছিল। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

শনিবার বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং না করে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে এখন কাজ করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।