রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার করা সম্ভব: চিফ প্রসিকিউটর কর্ণফুলী টানেল প্রকল্পে ১,৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ: আইএমইডি হামে শিশুর মৃত্যু: ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নীলফামারীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় দুই শ্রমিকের মৃত্যু দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপের পতাকার বদলে সেতুতে কালেমা খচিত সাদা পতাকা, চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি স্কুল যেন ‘পারিবারিক জমিদারি’: সভাপতি হওয়ার লোভে দিশেহারা চেয়ারম্যান আমিরুল

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
ছবি: সংগৃহীত

কাতার এয়ারওয়েজে করে গত ২৪ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের। এজন্য তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শনিবার বিকেলে সোহেল তাজ গণমাধ্যমকে বলেন, আমি নিয়মিত যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২ থেকে ৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসেও গেলাম।

তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর কেন আমাকে বিমানবন্দরে আটকে দেয়া হলো- এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর জানাতে পারবো।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি।

এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তাজউদ্দীনপুত্র।



banner close
banner close