বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

ফেনী-এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩০

শেয়ার

ফেনী-এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-এক আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। স্থানীয় নেতারা এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের এক নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।’

ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।