বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে তাণ্ডবের শঙ্কা ১৪ বছরেও শনাক্ত হয়নি সাগর-রুনি হত্যাকারীরা, অজানা উদ্দেশ্য জীবনে প্রশান্তি পেতে মুমিনের যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না: এহসানুল মাহবুব জুবায়ের মুক্তিযোদ্ধা সনদের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে স্বাক্ষী দিয়েছেন পশারী; দাবি তার ভাইয়ের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমানবন্দরসহ চার স্থানে হামলা; দাবি হুতিদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

‘এস আলমের টাকায় অনেক দল হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৮

শেয়ার

‘এস আলমের টাকায় অনেক দল হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে’
ফাইল ছবি

এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলার বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জুলাই গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লি ও চোরদের সর্দার এস আলমের টাকায় নতুন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ইতোমধ্যে এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে।

তিনি বলেন, নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার দিল্লির পুরানো কোনো লেন্দুপ দর্জির হাতে তুলে দিতে চাইলে সেই চক্রান্ত ডাইনোসরের মত মুছে যাবে।

এ সময় মানিকগঞ্জের সমস্যা তুলে ধরে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিট্রিশ পরবর্তী প্রত্যেক সরকারে মানিকগঞ্জ থেকে মন্ত্রী হয়েছে, অথচ মানিকগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। এজন‍্য নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে, যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অন‍্যের সমালোচনা ও প্রতিযোগিতা করবো কিন্তু নোংরা ভাষা, মারামারির রাজনীতি আমরা কেউ করবো না।

গণসমাবেশে এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছায়া কমিটি বিষয়ক সম্পাদক ব‍্যারিষ্টার আব্বাস ইসলাম খান, জেলার এবি পার্টির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম জনি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।