বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সতর্ক করেছে জামায়াত, যে সিদ্ধান্ত নিলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৯

শেয়ার

সতর্ক করেছে জামায়াত, যে সিদ্ধান্ত নিলেন আমির হামজা
মুফতি আমির হামজা। ফাইল ছবি

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখিন হয়েছিলেন তিনি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আছেন তিনি।

তিনিও মাহফিলে কুরআন-হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন আমির হামজা।

তিনি বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি।

কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখপ্রকাশ করেছেন আমির হামজা। তিনি বলেন, ‘আগামীতে সতর্ক থাকব।’

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী।