বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে উপজেলা প্রশাসনের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৯

শেয়ার

নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে উপজেলা প্রশাসনের মামলা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল। এই ঘটনায় ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা এবং বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। অবশেষে, এই হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

এ মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে, দ্বিতীয় আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং তিন নম্বর আসামি করা হয়েছে নিক্সনের চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর দত্তপাড়া মহল্লার মনির চৌধুরীকে।

ভাঙ্গা উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ভাঙ্গা থানায় গত ১৯ সেপ্টেম্বর এটি নথিভুক্ত হয়।

রবিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিক্সন চৌধুরী ও তার চাচাতো ভাই মনির চৌধুরীর নির্দেশে আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে প্রায় আট থেকে নয় হাজার মানুষকে জড়ো করা হয়। এরপর তারা সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বরের বরিশাল স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং হঠাৎ করেই ডিউটিরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

গত সোমবারের সহিংস ঘটনায় ভাঙ্গা থানায় এ নিয়ে মোট তিনটি মামলা হলো।