রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৫

শেয়ার

নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল
নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের প্রতিনিধি দল।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় দলের যুগ্ম সদস্য সচিব মুসফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নির্বাচন কমিশনে যাবেন এনসিপি' মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

তবে ঠিক কি কারণে এনসিপির এই তিন নেতা নির্বাচন কমিশনে যাবেন সেসব বিষয় কিছু জানাননি তিনি।