বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিকল্প নেই: শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৭

শেয়ার

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিকল্প নেই: শাহজাহান মিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক, অলিগলি ও পাড়া-মহল্লায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে শাহজাহান মিয়া বলেন,

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন।

তিনি বাজার এলাকার দোকানপাট ও মার্কেট পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুরের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন বন্দুকসী, মাওলানা হাসান মাল, মো. ওয়াহিদুল ইসলাম, হাফেজ আব্দুল মাজেদ, ডা. সিদ্দিকুর রহমান প্রামানিক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, আল-আমিন বাবুরহাট ক্যাম্পাস ইনচার্জ মো. আব্দুল আউয়ালসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।