রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

ঢাবি উপাচার্যকে প্রকাশ্যে ধমক ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪০

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪১

শেয়ার

 

ঢাবি উপাচার্যকে প্রকাশ্যে ধমক ছাত্রদল সভাপতির
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ক্ষুব্ধ ভঙ্গিতে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন গণেশ চন্দ্র। তিনি বলেন, আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এক পর্যায়ে তিনি টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণেশকে থামানোর চেষ্টা করেন।

এসময় উপাচার্য . নিয়াজ আহমেদ খান গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।

ঘটনার সময় বিএনপিপন্থি শিক্ষক পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক . ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক . মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক . মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।



banner close
banner close