রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে ফরহাদের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫১

শেয়ার

সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে ফরহাদের শোক
তরিকুল শিবলী ও এস এম ফরহাদ/ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল শিবলীর (৪০) মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন শিবির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সত্য তুলে ধরা মৌলিক দায়িত্ব। তরিকুলের এই অকাল মৃত্যু নিঃসন্দেহে তার সহকর্মী, সুহৃদ পরিবার-পরিজনের জন্য বেদনাদায়ক।

এর আগে দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তরিকুল শিবলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন ভাইকে ক্ষমা করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন।