রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আশাবাদী গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আশাবাদী গয়েশ্বর
জিয়াউর রহমানের সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গয়েশ্বর বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি একটি স্বনির্ভর দেশ গড়বে।

অনুষ্ঠানে বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রুমা আক্তার সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।