বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়: মামুনুল হক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

আগামীকালের র‌্যালি বাতিল করে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৪

শেয়ার

আগামীকালের র‌্যালি বাতিল করে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি
ছবি: সংগৃহীত

রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কা মাথায় রেখে আগামীকাল মঙ্গলবারের ঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। ব্যতিক্রমী কর্মসূচি অনুযায়ী দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ নয়। তাই আমরা র‌্যালি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন।

এ সময় কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেয়ার আহ্বান জানান তিনি।



আরও পড়ুন: