বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সিরাজগঞ্জে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ: প্রকৌশলী সাফিউলের বিরুদ্ধে সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৫০ ছাত্রদল নেতা হত্যা মামলায় ছেলের রিমান্ড, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের ভিডিও

নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৩:৫৯

শেয়ার

নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
ছবি: সংগৃহীত

রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আহত অবস্থায় রাতে যখন নুরকে আনা হয় প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা নুরকে দেখেন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঢামেক পরিচালক বলেন, ‘নুর বর্তমানে স্টাবল রয়েছেন। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ রয়েছে, তা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করছি।’

মেডিকেল বোর্ডে হাসপাতালের পরিচালক, এনেস্তেসিয়ার প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক কান গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগের সদস্য রয়েছেন।