বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়: মামুনুল হক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২০:২৩

শেয়ার

যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু ইদানীং আমার পাশে হতাশার ঘোরাঘুরি করছে। কারণ যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অফিস-আদালতে দুর্নীতি হচ্ছে। মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও এর মধ্যে জড়িয়ে পড়ছেন। এটি আরও বেশি দেশের ক্ষতি করছে। অর্থাৎ মানুষের মন-মানসিকতার মধ্যে যে পরিবর্তনের কথা ছিল তা হয়নি। এ সময় দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, একাত্তরকে ভুলিয়ে দেয়ার অনেক চেষ্টা চলছে। কিন্তু মুক্তিযুদ্ধ ভোলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের সহায়তা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।



আরও পড়ুন: