বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সিরাজগঞ্জে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ: প্রকৌশলী সাফিউলের বিরুদ্ধে সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৫০ ছাত্রদল নেতা হত্যা মামলায় ছেলের রিমান্ড, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের ভিডিও

‘আমার নাম ‘ফজু পাগলা’দিয়েছে জামায়াতে ইসলামী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

‘আমার নাম ‘ফজু পাগলা’দিয়েছে জামায়াতে ইসলামী’
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বলেন, আমাকে হত্যা করতে চায়। বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।

সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।

ফজলুর রহমান বলেন, ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে– আমি এ কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন। আমি কোথায় এ কথা বলেছি বলেন। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

তিনি বলেন, আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, দুজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।

ফজলুর রহমান বলেন, জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না।

তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলব, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের।