রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ০৭:৩০

আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ ০৮:৪০

শেয়ার

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে রবিবার ফিরোজায় যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এর আগে, শনিবার দুপুরে ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।