মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

আবারো মাইনাস-টু ফর্মুলা সক্রিয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ০৯:৩৫

শেয়ার

আবারো মাইনাস-টু ফর্মুলা সক্রিয়: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতিশূন্য করতে দেশি-বিদেশি মহল একটি নতুন ধরনের মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত রয়েছে।

ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ফর্মুলা ২০০৭ সালের ১/১১ সময়কার মাইনাস-টু পরিকল্পনার মতোই, তবে এবার এর রূপ ভিন্ন। সে সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে চেষ্টা হয়েছিলো, আর এবার বিদেশি চক্র এবং দেশের কিছু রাজনৈতিক গোষ্ঠী মিলিতভাবে নতুন ষড়যন্ত্র করছে।’

আব্বাস বলেন, ‘একটি চক্র সেন্ট মার্টিন, সাজেক ও নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্যে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করছে। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে জনমতকে অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে।’

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। প্রশাসনের ভেতর এখনও আওয়ামীপন্থি গোষ্ঠী বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে, বিএনপিকে বাদ দিলে শাসনক্ষমতা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।

তিনি মনে করেন, এই ধরনের ষড়যন্ত্র দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য মারাত্মক হুমকি এবং জনগণকে সতর্ক থাকতে হবে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ কোনো গোপন এজেন্ডার কাছে যেনো জিম্মি না হয়।



banner close
banner close