জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে চীন যাবেন এবং ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এর আগে জুলাইয়ে জামায়াত ও জুনে বিএনপির নেতারাও চীনের সফর করেছেন চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।
চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন।
আরও পড়ুন:








