গত ৩০ জুলাই প্রকাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ সংশোধিত খসড়ার ওপর মতামত দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটি জানায়, প্রারম্ভিক বক্তব্য ও এক–চার নম্বর অনুচ্ছেদে তাদের মতামতের প্রতিফলন ঘটেছে, তাই এ অংশে আপত্তি নেই।
আইনসভা বিষয়ে এবি পার্টি মূলত এককক্ষীয় ব্যবস্থার পক্ষে থাকলেও, জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থার পক্ষে মত দিয়েছে—শর্তসাপেক্ষে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচন নিশ্চিত করতে হবে। তা সম্ভব না হলে, প্রাথমিকভাবে ১০০টি আসনে পিআর চালুর প্রস্তাব দিয়েছে দলটি।
এ ছাড়া, অনুচ্ছেদ ৩০(৩)-এ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রস্তাবকে আইনের পরিপন্থি আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
দলটি অঙ্গীকারনামার অনুচ্ছেদ-৮ সমর্থন করলেও বাস্তবায়নযোগ্য ও অবাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর পৃথক তালিকা করার আহ্বান জানায়।
এবি পার্টি আরও দাবি করে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়া উচিত।
সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সম্ভাবনা বিচার করতে সরকারকে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ারও আহ্বান জানায় এবি পার্টি।
আরও পড়ুন:








