মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৪:১৯

শেয়ার

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুস সাকিব আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এম এম ফারুক রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়।



banner close
banner close