সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার কাজী রেজাউল হোসেনের

কেরানীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ২০:৫১

শেয়ার

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার কাজী রেজাউল হোসেনের
ছবি সংগৃহীত

বাংলাদেশকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—এ দাবি আমাদের সবার।”

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের পানগাঁও বন্দর রোড বাজারে বাংলাদেশ কংগ্রেস উপজেলা শাখা আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী রেজাউল হোসেন আরও বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল নতুন প্রজন্মের জাগরণের মাইলফলক। এক বছরে ইতিবাচক অনেক পরিবর্তন এলেও নানা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। গণতন্ত্রকে সুসংহত করতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের অধিকারকে সম্মান জানাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের সহ-দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবু জাফর। এতে উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন, সহ-অর্থ সম্পাদক রেদোয়ান হোসেন, কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজম আলী, সদস্য সচিব মো. রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আলোচনায় গণঅভ্যুত্থানের পটভূমি, অর্জন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।



banner close
banner close