বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “কিছু অসাধু ব্যক্তি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে দলের সুস্পষ্ট সিদ্ধান্ত আছে—চাঁদাবাজ ও দখলবাজরা বিএনপির কেউ নয়। তাদের আইনের আওতায় সোপর্দ করতে হবে।”
শুক্রবার বিকেলে নিজ এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু অভিযোগ করে বলেন, “আমাদের প্রতিবেশী দেশ ভারত অহরহ নিরীহ বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করছে, অথচ তারা আমাদের ভিসা দিচ্ছে না। সেই দেশে গিয়ে আরামে বসবাস করছে এদেশের ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাসহ নেতাকর্মীরা।”
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপি ন্যায্যতার সরকার গঠন করবে, যেখানে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য ও শ্রমিক তার প্রাপ্য মজুরি পাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মানবিক রাজনীতি শিখিয়েছেন, আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধৈর্য, সাহস ও মানবিকতার উদাহরণ স্থাপন করেছেন। আগামীর সরকার হবে মানবিকতার সরকার।”
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন:








