বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

‘সুস্থ আছেন’জামায়াত আমির, বাসায় নিচ্ছেন বিশ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ২২:৩৪

শেয়ার

‘সুস্থ আছেন’জামায়াত আমির, বাসায় নিচ্ছেন বিশ্রাম
ছবি সংগৃহীত

অসুস্থতা কাটিয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান তিনি।

মূলত ডিহাইড্রেশনের কারণে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর। তীব্র গরম এবং রোদ মাথায় নিয়ে প্রায় তিন ঘন্টা বসে ছিলেন। এরপর মঞ্চে উঠলে হঠাৎ মাথায় ঝিমুনি দিয়ে পড়ে যান। এরপরও বক্তৃতিতা চালিয়ে যান তিনি। সভা শেষে হাসপাতালে নেয়ার পর, সবরকম পরীক্ষা শেষে জানা গেছে, তিনি এখন ভাল আছেন। এরইমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জামায়তের।

এদিন, ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তার খোঁজখবর নিয়েছেন ও সুস্থতা কামনায় দোয়া করেছেন। হঠাৎ অসুস্থতার কারণে পূর্বঘোষিত এক সমাবেশে উপস্থিত হতে না পারায় দুঃখও প্রকাশ করেন।

তিনি তার পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ। এখন অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় গেছেন। এই সাময়িক অসুস্থতার কারণে রবিবারের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখি প্রকাশ করেন তিনি।

তিনি এও জানান, এটি তার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। ডা. শফিকুর আরও লিখেছেন, অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।

হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারাও সরাসরি খোঁজখবর নিয়েছেন।

দেশ-বিদেশে অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বাংলাদেশীদের বাহিরেও অনেকেই খোঁজখবর নিয়েছেন।

এরমধ্যে, বাংলা এডিশনের চেয়ারম্যান, ইলিয়াস হোসাইনও জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন। তাঁর, সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতাও জানান তিনি।



banner close
banner close