মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ভারতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকে নিয়ে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১২:৪৩

আপডেট: ২৯ মে, ২০২৫ ১২:৪৩

শেয়ার

ভারতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকে নিয়ে যা জানা গেলো
ছবি: সংগৃহীত

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমসহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে উড়িস্যায় পৌঁছেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগ নেতাদের ভারতের ওড়িশায় পৌছানোর কোনো ঘটনার নয় বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের কঠোর নিরাপত্তায় মিয়া চান্নুতে পৌছানোর দৃশ্য।

পরবর্তীতে সেই তথ্যের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম ‘এক্সপ্রেস নিউজ’ এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতের ওড়িশায় পৌছানোর দৃশ্য নয়।

সুতরাং ২০২৪ সালে পাকিস্তানের ভিন্ন ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগের নেতাদের ভারতের ওড়িশায় পৌছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।