মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

আদালত অবমাননায় হাসিনার বিরুদ্ধে হাজিরার নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৩:১৮

শেয়ার

আদালত অবমাননায় হাসিনার বিরুদ্ধে হাজিরার নোটিশ জারি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নামে জারি হয়েছে সরাসরি হাজিরার নির্দেশ। আদালত অবমাননার এক মামলায় তাঁকে আগামী জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা রাজনৈতিক উত্তেজনা। একই সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল-কেও এই মামলায় হাজির হতে বলা হয়েছে। সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর এবং ইংরেজি পত্রিকা নিউ এজ- এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল।

মূল ঘটনা শুরু হয় একটি বিতর্কিত অডিও ক্লিপকে কেন্দ্র করে, যেখানে শেখ হাসিনার কণ্ঠস্বরযুক্ত একটি বক্তব্য ভাইরাল হয়—“আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সিআইডির ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এই কণ্ঠস্বর শেখ হাসিনারই। এরপর আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন।

গত ১৫ মে মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হলেও নির্ধারিত তারিখে তারা কোনো জবাব দাখিল করেননি। ফলে ট্রাইব্যুনাল তাঁদের ২৫ মে হাজির হতে নির্দেশ দেয়। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল সোমবার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আগামী জুনকে পরবর্তী আদেশের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য প্রসিকিউটররাও। আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।