মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১২:৪২

শেয়ার

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক।

গণঅভ্যুত্থানে মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অন্যান্যরা হলেন- গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ আসাদুজ্জামান রাজন।

সালমান এফ রহমানকে গুলশান থানার দুই মামলা মিরপুর থানার এক মামলায়; আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার দুই মামলায়, এবং আনিসুল হক জুনায়েদ আহমেদ পলককে মিরপুর থানার এক মামলায় দেখানো হয়েছে।

ছাড়া মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ আসাদুজ্জামান রাজনকে কাফরুল নিউমার্কেট থানার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।