মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ইশরাকের শপথ নিয়ে রিটের আদেশ আজ, নিরাপত্তা জোরদার সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১০:৪৬

আপডেট: ২২ মে, ২০২৫ ১১:৪৩

শেয়ার

ইশরাকের শপথ নিয়ে রিটের আদেশ আজ, নিরাপত্তা জোরদার সুপ্রিম কোর্টে
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন।

এদিকে আলোচিত এই রিটের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন।