মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে রাজি: সালাউদ্দিন তানভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৩:৪২

শেয়ার

অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে রাজি: সালাউদ্দিন তানভীর
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, ‘অভিযোগ ভিত্তিহীন, প্রমাণিত হলে জেলে যেতে রাজি।’

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। তাকে সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।

গাজী সালাউদ্দিন বলেন, ‘অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত।’

তিনি বলেন, ‘গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকার কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কীভাবে। কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যে কোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত।’

এনসিপির সাবেক এ নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।

গত ১৫ মে গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করে চিঠি দিয়েছিল দুদক।