শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আটক আওয়ামী লীগের ১১ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৯:৫৫

শেয়ার

গুলিস্তানে মিছিলের চেষ্টা, আটক আওয়ামী লীগের ১১ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

তবে আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।