মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
কৃষকলীগ নেতার চোরাকারবারি সিন্ডিকেট; ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র ‘হা হা রিঅ্যাক্ট’ দেয়ায় কুবি শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে: নীলফামারীতে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ এলজিআরডি মন্ত্রীর সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের প্রাণহানি দুই প্রধানমন্ত্রীর সময় মিললেই দিল্লি যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিবন্ধন ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৩:০১

শেয়ার

নিবন্ধন ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন
ফাইল ছবি।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন।

বুধবার বেলা ১১টা ৮ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

আদালত কক্ষে জামায়াত নেতাদের পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।