মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
কৃষকলীগ নেতার চোরাকারবারি সিন্ডিকেট; ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র ‘হা হা রিঅ্যাক্ট’ দেয়ায় কুবি শিক্ষার্থীর সার্টিফিকেট আটকে দেওয়ার অভিযোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে: নীলফামারীতে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ এলজিআরডি মন্ত্রীর সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের প্রাণহানি দুই প্রধানমন্ত্রীর সময় মিললেই দিল্লি যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্রদল নেতা সাম্য হত্যা, সরকারের কাছে জবাব চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১০:৫১

শেয়ার

ছাত্রদল নেতা সাম্য হত্যা, সরকারের কাছে জবাব চাইলেন মির্জা ফখরুল
ছাত্রদল নেতা সাম্য হত্যা, সরকারের কাছে জবাব চাইলেন মির্জা ফখরুল

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন। ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জবাব চান।

মির্জা ফখরুল লিখেছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে।

তিনি লিখেছেন, এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্য জন্য বিচার চাই। আমাদের সন্তানের হত্যার বিচার চাই। জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

এদিকে, সাম্যের হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঘটনায় আজ বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।