বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ১০:৫৪

আপডেট: ৫ মে, ২০২৫ ১০:৫৫

শেয়ার

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক।

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।

এতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক-এর মৃত্যু গভীর শূণ্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তাঁর অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন। তাঁর বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো।

তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের সমবেদনা জ্ঞাপন করেন।